• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে অটো রিকশা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ২৩৩ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মোঃ আব্দুল রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটো রিকশা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জরিনা বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম ওই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় আরিফুল ইসলাম শুক্রবার রাতে নতুন একটি অটো রিকশা কেনেন এবং তা চার্জ দেওয়ার জন্য বৈদ্যুতিক সংযোগে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে প্রতিবেশী জরিনা বেগম কৌতূহলবশত রিকশাটি দেখতে যান। রিকশার শরীরে হাত দেওয়া মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd