• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ১৭৬ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মোঃ আব্দুল রাজ্জাক সরকার,

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইদ্রিস আলী। তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক সহিদুল ইসলাম আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হাছান সোহেল মনা, বর্তমান সদস্য সচিব রাসেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত এবং ছাত্রদলের সদস্য সচিব মাইদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আগত কর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd