• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ঝুনাগাছচাপানী ইউনিয়ন কর্মীবান্ধব নেতা শহীদ জিয়ার আদর্শের সৈনিক ইউনুছ আলী

মশিয়ার রহমান / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নীলফামারী প্রতিনিধিঃ

প্রায় দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ের তৃণমূলের কর্মীবান্ধব নেতা,নীলফামারীর জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের বিএনপি’র হাজারো নেতাকর্মীকে স্বপ্ন দেখিয়েছেন যে ব্যক্তি, দুঃসময়ে রাজপথে থেকে মামলা, হামলা, জেল জুলুমের শিকার, হাজারো নেতাকর্মী নিয়ে ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনকে একত্রিত করে নেতৃত্ব দিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক ইউনুছ আলী।

দলের দুঃসময়ের সাহসী কান্ডারী হিসাবে ঝুনাগাছচাপানীতে নেতৃত্ব দিয়ে আসছেন ত্যাগী ও পরীক্ষিত এই নেতা। সকল আন্দোলন, সংগ্রাম ও দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি অভিভাবক হিসেবে ছিলেন। তিনি বর্তমানে ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক। তার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনকে একত্রিত করে সংগঠনকে শক্তিশালী করার ভূমিকা রেখেছিলেন।

বর্তমানে তৃণমূলের কর্মীদের একটায় দাবি, সুসময় বহু নেতারা ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপির রাজনীতিতে দেখা গেলেও দুর্দিনে তাদেরকে দেখা যায়নি, দলের যে কোনো বিপর্যয়ের সময় ডিমলার রাজপথ থেকে শুরু করে ঢাকার রাজপথে দলের আন্দোলন সংগ্রামে প্রথম সারির ভূমিকা রেখেছেন ইউনুছ আলী। স্বৈরশাসনামলে দলের দুঃসময়ে দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের নির্যাতন, হামলা মামলায় একাধিকবার কারাবরণও করেছেন তিনি।ইউনুছ আলী শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে এবং বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

তিনি ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব সুনামের সহিত পালন করেছেন। ইউনুছ আলী তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে দলকে সুসংগঠিত করতে দিন রাত মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তার নেতাকর্মীরা জানান, বিএনপি’র দুঃসময়ে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে মামলা হামলার ভয়ে অনেক সিনিয়র নেতাই যখন এলাকা ছাড়া, তখন তিনি বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শুরু করে পাড়া মহল্লার দলীয় নেতাকর্মীদের কে সাথে নিয়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে গেছেন। যার কারণে ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপির একজন ত্যাগী ও সফল রাজনৈতিক কর্মীবান্ধব নেতা হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেন ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী।

বিগত দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে রাজপথে উপস্থিত থেকে নেতৃত্ব দিতেন ইউনুছ আলী। মামলার আসামি হয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরে পর বছর এবং যুগ পেরিয়েও নেতাকর্মীদের সাথে আদালতের বারান্দায় সময় কাঠিয়েছেন তিনি। বিএনপির রাজনীতিতে এসে অনেক নির্যাতনের শিকার হন তিনি এবং একাধিকবার কারাবরণও করেন।বিএনপির রাজনীতি করার কারণে অনেকবার ঝুনাগাছচাপানী ছাড়তে হয়েছে তাকে এবং বাড়িঘর খুইয়েছেন তিনি। স্বৈরশাসন আওয়ামী পুলিশ বাহিনী দ্বারা বিভিন্নভাবে দফায় দফায় হয়রানির শিকার হন তিনি। তাই তৃণমূলের নেতাকর্মীরা বলেন, বিগত সময়ে ইউনুছ আলী আমাদের মাঝে ছিলেন। তার মতন কর্মীবান্ধব নেতা ঝুনাগাছচাপানীতে দেখতে চাই। ইনশাআল্লাহ্ আগামী দিনে ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নে পরিছন্ন রাজনৈতিক ব্যক্তি ইউনুছ আলী আমাদের মাঝে নতুন নেতৃত্ব নিয়ে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd