• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

জাতীয় নির্বাচন বানচালের চক্রান্তের অভিযোগ মির্জা ফখরুলের

মোঃ মকবুলার রহমান / ২৫০ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মোঃ মকবুলার রহমান 

স্টাফ রিপোর্টার:

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে।

ফখরুল বলেন, “কিছু রাজনৈতিক মহল এমন সব অজানা ইস্যু সামনে আনছে, যেগুলো দেশের মানুষের কাছে একেবারেই অপরিচিত। সংখ্যানুপাতিক ভোট, পিআর—এসব বোঝানো কঠিন, গ্রহণযোগ্য করাও কঠিন। অথচ এসব দাবি ঘিরে জোরালো হুমকি দেওয়া হচ্ছে।”

তিনি প্রশ্ন তুলেন, “এতসব দাবি উত্থাপনের পেছনের কারণ কী?”

বিএনপি মহাসচিবের অভিযোগ, সরকারের ভেতরের একটি অংশ সচেতনভাবে গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দেওয়ার চেষ্টা করছে।

জুলাই সনদ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “এখনো সময় আছে। জটিলতা না বাড়িয়ে দ্রুত সনদ ও সংস্কারের কাজ শেষ করুন। নির্বাচন নিয়ে যেসব ঘোষণা দিয়েছেন, সেগুলোর চূড়ান্ত ব্যবস্থা নিন।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রস্তুতির সুযোগ দিন। জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd