• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৯০তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বিমল কুমার রায় / ১১৩ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বিমল কুমার রায়

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্ষত্রিয় সমাজ সংস্কার আন্দোলনের মহানায়ক রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৯০তম তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার পৌর শহরের ঐতিহাসিক শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামের পঞ্চানন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধাম (পেড়ালবাড়ি) ও উপজেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি অধ্যক্ষ উমাপতি রায়।

সভায় তিরোধান দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে পঞ্চগড় জেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক বাবু হরিশ চন্দ্র রায়কে আহ্বায়ক এবং অখিল বন্ধু রায়, বিমল কুমার রায় ও গৌরাঙ্গ রায়কে যুগ্ম আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট তিরোধান দিবস উদযাপন কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী, ঠাকুরগাঁও জেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল চন্দ্র বর্মন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু মধুসূদন বর্মা, পঞ্চগড় জেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক (সাংবাদিক) বাবু হরিশ চন্দ্র রায়, ডোমার উপজেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি বাবু মদনমোহন রায় পিন্টু, দেবীগঞ্জ উপজেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক বাবু হরিশ চন্দ্র রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু পরেশ চন্দ্র রায় প্রধান সহ নীলফামারি, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা ক্ষত্রিয় সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ক্ষত্রিয় সমিতির প্রতিষ্ঠাতা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ১৪৩২ বঙ্গাব্দের ২৩ ভাদ্র পরলোক গমন করেন। প্রতি বছর এ দিনটিতে বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, কলকাতা, আসাম এবং প্রতিবেশী দেশ নেপালের কিছু অঞ্চলে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়ে আসছে।

আগামী ৯ সেপ্টেম্বর দেবীগঞ্জের ঐতিহাসিক শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামে (সমিতির ডাঙা) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুর পঞ্চানন বর্মার ৯০তম তিরোধান দিবস পালিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd