• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁও চিনিকলের অধীনে মাড়েয়া সেন্টারে আখ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন

বিমল কুমার রায় / ৩৪৪ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বিমল কুমার রায়, 

পঞ্চগড় জেলা  প্রতিনিধি:

পঞ্চগড়ে ঠাকুরগাঁও চিনিকলের ২০২৫-২০২৬ রোপণ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পঞ্চগড় সাবজোনের মাড়েয়া ইক্ষু কেন্দ্রের জংলীপীর গ্রামে আখচাষী মজনু মিঞার জমিতে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী কার্যক্রমে ঠাকুরগাঁও চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোপণ কার্যক্রমের শুভ সূচনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম, ব্যবস্থাপক মো. হাসানুজ্জামান, পঞ্চগড় সাবজোন প্রধান খন্দকার খালেদ মোশাররফ, ইক্ষু উন্নয়ন সহকারী আখতারুল আলম প্রধান ও হরিশ চন্দ্র রায়। এছাড়াও এলাকার বিশিষ্ট আখচাষী আজির উদ্দিন, মজনু মিঞা, ইউনুস আলীসহ অত্র অঞ্চলের অসংখ্য চাষি ও স্থানীয়রা উপস্থিত থেকে রোপণ কার্যক্রম প্রত্যক্ষ করেন।

প্রথম দিনেই মজনু মিঞার ১ একর জমিতে আখ রোপন সম্পন্ন হয়। মিল সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২০২৬ মৌসুমে ঠাকুরগাঁও চিনিকলের পক্ষ থেকে মোট ৬ হাজার ৫ শত একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আখচাষ দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে এবং এ শিল্পকে টিকিয়ে রাখতে চাষিদের আরও উৎসাহিত করতে হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পঞ্চগড় চিনিকল বন্ধ থাকায় এ অঞ্চলের আখচাষীরা চরম অনিশ্চয়তায় পড়েছিল। তবে ঠাকুরগাঁও চিনিকল কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণের পর থেকে পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় নতুন উদ্যমে আখ চাষ শুরু হয়েছে। এতে চাষিদের মধ্যে আবারও আগ্রহ বাড়ছে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।

অনুষ্ঠানে স্থানীয় চাষিরা আশা প্রকাশ করেন, চলতি মৌসুমে আখের ভালো ফলন ও ন্যায্যমূল্য পেলে তারা আগামী বছর আরও বেশি জমিতে আখ চাষে আগ্রহী হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd