• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিমল কুমার রায় / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বিমল কুমার রায়, 

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দেবীগঞ্জে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। র‍্যালী ও আলোসভায় উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার থেকে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ দলের সকল প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়ার সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

নিজ বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক তৈহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ তবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুর ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন ও গণতন্ত্রহীন পরিবেশ থেকে মুক্তি পেতে হলে বিএনপির নেতৃত্বেই দেশকে এগিয়ে নিতে হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd