• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

পঞ্চগড়ে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিমল কুমার রায় / ৩৭৫ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বিমল কুমার রায়, 

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির আয়োজনে জেলা কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

এ সময় সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা জজ আদালতের পিপি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু প্রমূখসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলের সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd