• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

মিঠাপুকুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ সাজেদুর রহমান / ২৪৬ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ সাজেদুর রহমান

মিঠাপুকুর, রংপুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আজ (৩রা সেপ্টেম্বর) বুধবার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিঠাপুকুর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেল তিনটায় মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে থানার সামনে দিয়ে গড়ের মাথা হয়ে মিঠাপুকুর বাস স্ট্যান্ডে ওভার ব্রিজের নিচে এসে আনন্দ মিছিল তো শেষ হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সেক্রেটারি মোতারুল ইসলাম নিক্সন পাইকারসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপস্থিত বক্তারা বলেন,শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপি’র আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বিএনপি এ দেশের জনগণের আস্থার প্রতীক। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনই হবে বিএনপি’র প্রধান লক্ষ্য।

তারা আরও বলেন,উপজেলা বিএনপি’র সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে নমিনেশন দেবে আমরা মিঠাপুকুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করব। কারণ ঐক্যবদ্ধ শক্তিই কেবল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd