• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ৩২৯ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আব্দুল রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আজিমুশ্বান মিলাদ মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা উপজেলার পাথরডুবি ইউনিয়নে মইদাম খান আতিয়ূর রহমান আদর্শ আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এ জশনে জুলুস অনু্ষ্ঠিত হয়।

এ উপলক্ষে ভূসির ভিটা জামে মসজিদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মইদাম কলেজ মোড় ও আনন্দ বাজার প্রদক্ষীন করে মিশনের সামনে এসে শেষ হয়।

জশনে জুলুসে নেতৃত্ব দেন আয়োজক কমিটির আহ্বায়ক ফজলুল করিম আশিক। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূসিরভিটা জামে মসজিদের ইমাম সামসুজ্জামান, সভাপতি সোহরাফ হোসেন, পাথরডুবি গার্লস স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসেম, সাংবাদিক পারভেজ মোশারফ, মোঃ আব্দুর রাজ্জাক সরকার প্রমুখ।

কাদরিয়া আহ্ছানিয়া সিলসিলার তরিকা ভিত্তিক ধর্মীয় প্রতিষ্ঠান মইদাম খান আতিয়ূর রহমান আদর্শ আহ্ছানিয়া মিশন ১৯৯১ সাল থেকে “স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা” এই মূল মন্ত্রকে ধারণ করে উত্তরবঙ্গে ধর্মীয় ও সেবা মূলক কাজ করে যাচ্ছে।

জুলুসে মিশনের সদস্য চাঁনমিয়া, নুর মোহাম্মদ, ফজল হোসেন, জাইদুল ও অবির সহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। এ সময় ধর্মীয় স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে মোনাজাতের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd