• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

পলাশবাড়ীতে স্ত্রীকে তালাকের পর ৪০ কেজি দুধ দিয়ে গোসল করলেন লিটন ফারাজি

আশরাফুজ্জামান সরকার / ১৩৩ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। দাম্পত্য জীবনের টানাপোড়েন ও দীর্ঘদিনের কলহের অবসানে স্ত্রীকে তালাক দেওয়ার পর নিজেকে ‘পবিত্র’ করার উদ্দেশ্যে ৪০ কেজি দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেন লিটন ফারাজি নামের এক যুবক।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে লিটন ফারাজি বিয়ে করেছিলেন একই ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামের মৃত আবু হোসেনের মেয়ে লাভলী বেগমকে। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে বিয়ের শুরুর দিক থেকেই দাম্পত্য জীবনে নানা দ্বন্দ্ব চলে আসছিল। শেষ পর্যন্ত তিন মাস আগে পারিবারিক কলহ ও বিশ্বাস সংকটের জেরে স্ত্রী একতরফাভাবে লিটনকে তালাক দেন।

তালাকের পরও স্ত্রীর মন ফেরাতে দীর্ঘ তিন মাস চেষ্টা চালিয়েছিলেন লিটন। কিন্তু ব্যর্থ হয়ে ক্ষোভ ও অভিমানে তিনি তালাককে মেনে নেন। এরপর নতুন করে জীবন শুরু করার প্রতীক হিসেবে ৪০ কেজি গরুর দুধ দিয়ে প্রকাশ্যে গোসলের আয়োজন করা হয়। ঘটনাটি মুহূর্তেই এলাকায় আলোচনার ঝড় তোলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে লিটন ফারাজি বলেন, “আমার বিশ্বাস, এই গোসলের মাধ্যমে অতীতের সব কষ্ট ভুলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে পারবো, ইনশাআল্লাহ।”

পবনাপুর ইউনিয়নের ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া জানান, বিষয়টি তিনি স্থানীয়দের কাছ থেকে শুনেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিও দেখেছেন।

এলাকাজুড়ে এ ঘটনাকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ একে ব্যক্তিগত বিশ্বাসের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে ব্যতিক্রমী আচরণ বলে মন্তব্য করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd