• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

অক্টোবরে দেশজুড়ে প্রচারাভিযান শুরু করতে যাচ্ছে বিএনপি

বার্তা বিভাগ / ১৩৯ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক 

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোটারদের আস্থা অর্জন ও সংস্কারের অঙ্গীকার তুলে ধরতে অক্টোবরের মাঝামাঝি থেকে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। দি ডেইলি স্টার বাংলা সুত্রে এমনটি জানা গেছে।

দলটির পরিকল্পনা অনুযায়ী, দুর্গাপূজা শেষ হওয়ার পর ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে বিএনপির নেতাকর্মীরা। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৈঠক, সমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে প্রচারণা চালানো হবে।

স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। তালিকায় নারী নেত্রীদের জন্যও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির ভিত্তিতে ইশতেহার প্রস্তুতের কাজ এগিয়ে নিচ্ছে।

জোট ও আসন বণ্টন নিয়ে আলোচনা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনার সম্ভাবনার কথাও বৈঠকে উঠে এসেছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জামায়াতের দাবির বিষয়ে অবস্থান

বৈঠকে জামায়াত ও তাদের সহযোগী দলগুলোর পাঁচ দফা দাবি নিয়েও আলোচনা হয়। বিএনপি নেতারা এসব দাবিকে ‘অযৌক্তিক’ ও ‘সময়ক্ষেপণের কৌশল’ হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা, এ ধরনের দাবি নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর দাবি জাতীয় স্বার্থবিরোধী এবং তা ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। একইসঙ্গে কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার প্রস্তাবকেও তিনি প্রত্যাখ্যান করেন।

নির্বাচনে আস্থা প্রকাশ

লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের পর বিএনপি নির্বাচনের সময়সূচি নিয়ে আস্থা প্রকাশ করেছে। নেতাদের মতে, সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহের সুযোগ নেই, কারণ নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।

ডাকসু ভরাডুবির কারণ

বৈঠকে আলোচনায় উঠে আসে সাম্প্রতিক ডাকসু নির্বাচনে বিএনপিপন্থী সংগঠনের পরাজয়ের প্রসঙ্গও। নেতারা এর জন্য সাংগঠনিক দুর্বলতা, পরিকল্পনার অভাব ও গুরুত্বহীনতাকে দায়ী করেন।

জরিপ ও প্রার্থী বাছাই

দলীয় সূত্র জানিয়েছে, গণঅভ্যুত্থানের পর হাইকমান্ড ৩০০ আসনে জরিপ চালিয়েছে। বিতর্কমুক্ত, শিক্ষিত, জনপ্রিয় ও শক্তিশালী নেতাদের প্রার্থী করার ওপর জোর দেওয়া হচ্ছে। নেতারা তারেক রহমানকে সরাসরি সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলাপ করার পরামর্শ দিয়েছেন।

এবার বিএনপি ১৫ থেকে ২০ জন নারী প্রার্থীকে সরাসরি নির্বাচনে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করছে। পাশাপাশি যেকোনো অন্তঃকোন্দল শান্তিপূর্ণভাবে সমাধানের ওপরও গুরুত্ব দিচ্ছে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd