নীলফামারীর ডোমার উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেল অনুমানিক ৩টার দিকে ডোমার থানাধীন পূর্ব চিকন মাটি হুজুরপাড়া গ্রামের মসজিদের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবক হলেন মোঃ সোহেল রানা (৩০), পিতা- মোঃ ফজলুল হক, সাং- চিকন মাটি উদয়নপাড়া, থানা- ডোমার, জেলা- নীলফামারী।
অভিযানে তার কাছ থেকে ২৫ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।