• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বালিয়াডাঙ্গীতে রাতের আঁধারে রাস্তার গাছ কেটে পাচার, ভ্যানগাড়ী জব্দ করল পুলিশ

মোঃ জয়নাল আবেদীন / ১৬৩ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও 

ঠাকুরগাঁওয়ের নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে রাতের আঁধারে রাস্তার গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্হলে ছুটে যায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ। কিন্তু এ খবর আগে পাওয়ার কারণে গাছ কাটার যন্ত্রপাতি ও গাছ পরিবহনের জন্য ব্যাটারী চালিত ভ্যানগাড়ী রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ফেলে যাওয়া ভ্যানগাড়ী সহ দুটি গাছের গুঁড়ি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি। জব্দকৃত ভ্যানের চালকের পরিচয় বলতে পারেনি পুলিশ।

জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বন বিভাগকে জানানো হয়েছে। তারা অভিযোগ দিলে পুলিশ গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তদন্ত করে বের করবে কারা এসবের সাথে জড়িত।

খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানায় গেছিলেন বন বিভাগের কর্মকর্তা অনিল কুমার। তিনি জানান, গাছগুলো বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় হওয়ার কারণে তাদের পক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বুধবার গভীর রাতে স্থানীয় বাদল, পয়জার ও রেজাউল মিলে রাস্তার পাশের গাছ কেটে ফেলে। এরপর সকালে বানিয়াবস্তী গ্রামের মোস্তফার ব্যাটারি চালিত ভ্যানগাড়ীতে গাছের গুঁড়িগুলো বিক্রির জন্য লোড করে। এমতাবস্থায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

দুপুরে সরেজমিনে দেখা যায়, কেটে নেওয়া গাছের অংশ মাটি ও পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। পাশে মাটির স্তূপের আড়ালে ডালপালা লুকিয়ে রাখা হয়েছে যাতে কেউ টের না পায়।

এ ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd