• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

জামায়াতের ৫ দফা দাবিতে দেবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নয়ন রহমান / ১২৮ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নয়ন রহমান, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার বিজয় চত্বর এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি বোদা উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য এবং পঞ্চগড়-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শফিউল্লাহ সুফি।

উপজেলা আমির (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল বাসেত এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বেলাল হোসাইন, সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনাহার ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনঅধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

৫ দফা দাবী গুলো হলো-১. জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন। ২. জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা। ৩. ভোটাধিকার নিশ্চিত করা। ৪. বিশিষ্ট ব্যক্তিত্বদের হত্যা ও গণহত্যার বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। ৫. ঐরামত সোসার জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

পরে সমাবেশ শেষে বিজয় চত্বর থেকে একটি র‍্যালি শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো বিজয় চত্বর মোড়ে এসে শেষ হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd