• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাগরিবের আজান শুরু হলেই বিদ্যুৎ বিভ্রাট

মোঃ জয়নাল আবেদীন / ১১৯ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এক অদ্ভুত চিত্র দেখা যায় প্রতিদিনই। স্থানীয়দের অভিযোগ, মাগরিবের আজান শুরু হলেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলতে থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বাসিন্দারা জানান, দিনের কাজকর্ম শেষে সন্ধ্যায় নামাজ, পড়াশোনা ও রান্নাবান্নার জন্য যখন সবাই প্রস্তুতি নেন, তখনই অন্ধকার নেমে আসে। এতে মসজিদে নামাজে যাওয়া থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনা এবং গৃহস্থালির কাজ সবকিছুই ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় এক মসজিদের ইমাম বলেন, “মাগরিবের নামাজের সময় অন্ধকারে মুসল্লিদের কষ্ট করতে হয়। মসজিদে বিদ্যুতের লাইট না থাকায় অনেকেই দেরি করে আসেন।”

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, সন্ধ্যা সময়ে হঠাৎ বিদ্যুৎ ব্যবহার বেড়ে যাওয়ায় অনেক এলাকায় লাইন ট্রিপ করে বা লোডশেডিং দিতে হয়। বিশেষ করে বালিয়াডাঙ্গীর কিছু এলাকায় পুরোনো লাইন ও দুর্বল ট্রান্সফরমার থাকায় সমস্যাটি ঘন ঘন হচ্ছে।

এদিকে ভুক্তভোগীরা বলছেন, প্রতিদিন একই সময়ে বিদ্যুৎ চলে যাওয়া পরিকল্পিত লোডশেডিংয়ের মতো মনে হচ্ছে। তাই দ্রুত এ সমস্যার সমাধান না হলে বড় ধরনের আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রান্সফরমার ও লাইনের সংস্কার কাজ ধাপে ধাপে করা হচ্ছে। পাশাপাশি গ্রাহকদেরও পিক আওয়ারে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd