স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:
একটি মামলায় আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত ও একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও, ধরাছোঁয়ার বাইরে, ক্ষমতার দাপটে এখনো পালিয়ে বেড়াচ্ছে ক্ষমতাধর এই আসামি।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে, বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলী আসলাম জুয়েলের ছোট ভাই।
আসামী আলী আফসার রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকাসত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেন যৌতুক ও মোহরানা মামলার বাদী মৌসুমী আক্তার। এবিষয়ে কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যম নিউজ প্রকাশ হয়। এরই আরোও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার বাদী মৌসুমী আক্তার বলেন, ‘মামলা চলাকালীন কোর্ট অবমাননার দায়ে আসামীগণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু অজ্ঞাত কারণে আসামী গ্রেপ্তার করছেনা পুলিশ। আমি তিন বছর আগে মামলা দায়ের করি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের দাপট আর অর্থের বিনিময়ে পুলিশকে ম্যানেজ করে তার বাবা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী ও তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল এর দাপটে আদালতের আদেশ কোন প্রকার তোয়াক্কা না করে ক্ষমতা দেখিয়ে চলতো আওয়ামীলীগ নেতা আসামি আলী আফসার রানা। সরকার পতনের পরও যেন পুলিশের সঙ্গে তাদের গোপন যোগাযোগ ও আঁতাত রয়েছে।’
তিনি আরও বলেন, এতো দিন আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে আসামীরা আমাকে হয়রানি করে আসছে। আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, মামলার বাদী মৌসুমী আক্তার আসামী আলী আফসার রানার স্ত্রী পারিবারিক কলহের জেরে বাদী তার স্বামী আলী আফসার রানার বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে একটি ৮ লক্ষ টাকার মোহরানার মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ লক্ষ টাকা মোহরানা পরিশোধ ও তার স্ত্রীর ভরণ-পোষন বাবদ প্রতি মাসে ৩ হাজার টাকা পরিশোধের আদেশ দেন আদালত।
আসামী আদালতের রায় অবমাননা করে ক্ষমতায় দাপটে,অর্থের প্রভাব খাটিয়ে আদালতের রায়কে তোয়াক্কা না করে, হয়রানি করছেন বলে জানান মামলার বাদী মৌসুমী আক্তার। এদিকে গত ১৪ সেপ্টেম্বর বাদী মৌসুমী আক্তারের দায়েরকৃত আরোও একটি যৌতুক মামলার ওয়ারেন্টের আদেশ দেন আদালত। যার মামলা নং ১৮০/২৩ ।
এবিষয়ে থানা পুলিশ জানায়, আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত আসামীকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে।