• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বাইসাইকেলে বাপ-দাদার আমলের ব্যবসা: ৫৩ বছর ধরে হাটে হাটে শাহজাহান আলীর সংগ্রাম

মোঃ জয়নাল আবেদীন / ১৮৯ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মোঃ জয়নাল আবেদীন ,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এক সংগ্রামী মানুষের গল্প।
৫৩ বছর ধরে একটানা বাইসাইকেলে মালামাল বহন করে বৃহত্তর দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাটবাজারে যাতায়াত করে চলেছেন এক বৃদ্ধ। বয়সের ভার, সময়ের পরিবর্তন কিংবা আধুনিক পরিবহন—কিছুই থামিয়ে রাখতে পারেনি এই পরিশ্রমী মানুষটিকে।
ব্যক্তিটির নাম মোঃ শাহজাহান আলী,
এই সংগ্রামী ব্যক্তির বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে। অল্প বয়সে জীবিকার তাগিদে বাইসাইকেলে করে মালামাল পরিবহন শুরু করেন তিনি। সেসময় থেকেই দিনাজপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রাণীশংকৈলসহ আশপাশের বিভিন্ন হাটবাজারে পণ্য পৌঁছে দিচ্ছেন নিজের সাইকেল চালিয়ে। এখনো প্রতিদিনই সকালে ঘর থেকে বের হন, মালামাল তুলে নেন বাইসাইকেলে, তারপর শুরু হয় দীর্ঘ পথ চলা।

তবে শুধু মালামাল পরিবহন নয়—তিনি একজন দক্ষ কারিগরও। গ্যাসলাইট, টর্চলাইট, তালা–চাবি, মোটরসাইকেলের চাবি তৈরি ও মেরামতের কাজ করেন তিনি। হাটে গিয়ে দোকান বসিয়ে গ্রাহকদের এসব সেবা দিয়ে থাকেন। কাজের প্রতি তার নিষ্ঠা, সততা এবং কারিগরি দক্ষতার জন্য হাটে–বাজারে তার আলাদা একটা পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

এই দীর্ঘ পথচলায় তিনি হয়েছেন অনেকের কাছেই আস্থার প্রতীক। হাটে-বাজারে ব্যবসায়ীদের কাছে তিনি একজন নির্ভরযোগ্য মানুষ। এখন বয়স হয়েছে, শরীরে আগের মতো শক্তি নেই—তবুও থেমে যাননি। জীবনের দায়, নিজের আত্মসম্মান আর কাজের প্রতি ভালোবাসাই তাকে আজও পথে রাখছে।

সংগ্রামী শাহজাহান আলী জানান, আমার পরিবারে এক মেয়ে ও এক ছেলে, বাপ দাদার এই ব্যবসা করে আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে মেয়েকে নার্সিংয়ে ও ছেলেকে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করাচ্ছি। আমার ছেলে ও মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন।

স্থানীয়রা জানান, “এই মানুষটার মতো পরিশ্রমী লোক এখন খুব কম দেখা যায়। ছোটবেলা থেকেই দেখে আসছি উনাকে সাইকেলে মাল নিয়ে ঘুরতে। আবার চাবি–লক বা টর্চ মেরামতের দরকার পড়লে তাকেই খুঁজি।”

বর্তমান প্রযুক্তির যুগে যেখানে অনেকেই সহজ পথ খোঁজেন, সেখানে এই ব্যক্তি পরিশ্রম আর দক্ষতার সমন্বয়ে এক সৎ ও সম্মানজনক জীবিকা গড়ে তুলেছেন।

সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা না পেলেও নিজের অভাব-অভিযোগের কথা কাউকে বলেন না। কারো দয়া বা করুণা চান না, শুধু চান—সম্মানের সাথে বাঁচার সুযোগ।

এই মানুষটির জীবনের গল্প আমাদের মনে করিয়ে দেয়—মানুষ চাইলেই বয়স, সময় কিংবা কষ্টকে জয় করে এগিয়ে যেতে পারে। প্রয়োজন শুধু অদম্য ইচ্ছাশক্তি, দক্ষতা আর পরিশ্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd