• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে বিরল অজগর উদ্ধার, অবমুক্ত হবে সিংড়া ফরেস্টে

নয়ন রহমান / ৩০০ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নয়ন রহমান,বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিপন্ন প্রজাতির একটি ভারতীয় অজগর (ইন্ডিয়ান পাইথন) উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ আধখানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্রামের একটি আবাদি ধানক্ষেতে বেড়া দেওয়া জালে হঠাৎ আটকা পড়ে প্রায় ৫ ফুট দীর্ঘ ও ৮ কেজি ওজনের অজগরটি। সাপটি ছটফট করতে থাকলে বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে। পরে বন বিভাগকে খবর দিলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। খবর শুনে আশপাশের শত শত মানুষ সাপটি দেখতে সেখানে ভিড় জমান।

দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা রিয়াজুল হাসনাত বলেন, “উদ্ধার হওয়া সাপটি ভারতীয় অজগর প্রজাতির। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বন্যার পানির স্রোতে এটি সীমান্ত পেরিয়ে ভারত থেকে ভেসে এসেছে। খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে ফাঁদে আটকা পড়ে। বর্তমানে এটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। শিগগিরই দিনাজপুরের সিংড়া ফরেস্টে অবমুক্ত করা হবে।”

প্রসঙ্গত, ভারতীয় অজগর বাংলাদেশের বনাঞ্চলে বিরল হয়ে উঠছে। এই প্রজাতি বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সুরক্ষিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd