• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড বালিয়াডাঙ্গীর ৫টি গ্রাম

মোঃ জয়নাল আবেদীন / ৫৩৩ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাত্র ১৩ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়েছে উপজেলার ৫টি গ্রাম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ শতাধিক পরিবার। আহত হয়েছেন কয়েকজন মানুষসহ গবাদিপশু।
রোববার (৫ অক্টোবর) ভোরে উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া, সুতাহারপাড়া, রায়মহল ও ভিতারবাড়ী এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামাবাড়ী এলাকায় এ ঝড় আঘাত হানে। ঝড়ো বাতাসে মুহূর্তের মধ্যে ঘরবাড়ির টিনের চালা উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের তার ছিঁড়ে তছনছ হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ ভোরে প্রচণ্ড বাতাস আসে। বাতাসের গতিবেগ এতোটাই শক্তিশালী ছিল যে, মাত্র ১৩ সেকেন্ডে সব কিছু ওলটপালট হয়ে যায়। কার টিন কার বাড়িতে গিয়ে পড়েছে, তা বোঝার উপায় ছিল না। কোনো না কোনোভাবে প্রায় প্রতিটি ঘরের ক্ষতি হয়েছে। বাড়ির পাশের পুকুর থেকে টিন খুঁজে বের করা হচ্ছে। প্রশাসন ও বিত্তবানদের কাছে দ্রুত টিন, অর্থ ও খাবারের সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, পাড়িয়া ইউনিয়নের ৪টি গ্রামে প্রায় ৩ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেছেন, আশা করি দ্রুত এসব পরিবার সহযোগিতা পাবে। পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল বলেন, আমাদের ইউনিয়নের অন্তত চারটি গ্রামে প্রতিটি বাড়িরই কোনো না কোনো ক্ষতি হয়েছে। আল্লাহর রহমতে প্রাণহানি ঘটেনি। প্রশাসনের কাছে অনুরোধ , যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাল দেওয়া হবে। পরবর্তীতে টিনের ব্যবস্থা করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd