নয়ন রহমান, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:
পঞ্চগড়ের দেবীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি দেবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের বিজয় চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
আলোচনা সভায় শিক্ষক সমাজের ভূমিকা, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলায় শিক্ষকদের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব নুরে আলম প্রধান টুটুল, দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও দেবীগঞ্জ কে,জি স্কুলের প্রিন্সিপাল মোস্তাফিজার রহমান চৌধুরী, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও সোনাহার দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।