স্টাফ রিপোর্টার রংপুর
রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্যসচিব জনাব আনিছুর রহমান লাকু আর নেই।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ৭টা ১০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন—
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে রংপুর জেলা ও বিভাগীয় বিএনপি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘদিন ধরে তিনি রংপুর জেলার বিএনপির রাজনীতিতে নিবেদিতপ্রাণ, সৎ ও ত্যাগী নেতা হিসেবে বিশেষ ভূমিকা রেখে আসছিলেন।
দলীয় কর্মকাণ্ডে তার নিষ্ঠা, কর্মচাঞ্চল্য ও সংগঠনশক্তি সর্বমহলে প্রশংসিত ছিল।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, আনিছুর রহমান লাকুর মৃত্যুতে হাতীবান্ধা উপজেলা বিএনপি আজ বিকেল ৩টায় “জাগো বাহে তিস্তা বাঁচাও” স্লোগানে ঘোষিত কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিটি আগামীকাল একই সময়ে, একই স্থানে ও একইভাবে পালিত হবে।
এ উপলক্ষে হাতীবান্ধা উপজেলা বিএনপির পক্ষ থেকে সকল নেতাকর্মীকে আগামীকালকের কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উক্ত কর্মসূচিতে সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু উপস্থিত থাকার কথা রয়েছে।