• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

গাছের গুঁড়ি, মৃত গরুর পর এবার ভেসে এলো গন্ডার—কুড়িগ্রামের দুধকুমার নদে চাঞ্চল্য

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ১১৭ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামের নদনদীগুলোর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। পানির এই স্রোতে ভেসে আসছে নানান অদ্ভুত জিনিস— কখনো বিশাল গাছের গুঁড়ি, কখনো মৃত গরু, সাপ কিংবা বড় বড় মাছ। এবার সেই ধারাবাহিকতায় দুধকুমার নদে ভেসে এলো এক বিরল দৃশ্য—একটি গণ্ডারের মৃতদেহ।

বুধবার (৮ অক্টোবর) সকালে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর এলাকায় দুধকুমার নদীর চরে গণ্ডারের মরদেহটি আটকা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

গ্রামবাসীরা জানান, গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলে ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এরই প্রভাবে গত রোববার থেকে নদীপথে ভেসে আসছে গাছের গুঁড়ি, মৃত গরু, সাপ, মাছসহ নানা প্রাণীর মৃতদেহ। সর্বশেষ বুধবার সকালে তারা নদীর চরে ভেসে আসা গণ্ডারটি দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু জাদুঘরের কিউরেটর জুয়েল রানা ও উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী।

রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান জানান,

“গণ্ডারটি অত্যন্ত বড় ও ভারী হওয়ায় সেটি অন্যত্র সরানো সম্ভব নয়। তাই সেটিকে নদীর চরে নিরাপদভাবে গর্ত করে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।”

স্থানীয়দের ধারণা, ভারতের কোনো সংরক্ষিত বন্যপ্রাণী এলাকার বন্যায় ভেসে আসতেই নদীপথে প্রাণটি মারা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd