• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

স্বনির্ভরতার ডাক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের

মোঃ মকবুলার রহমান / ৩১৯ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমাদের এখন পরিষ্কারভাবে বুঝে নিতে হবে— আমরা আর কারো ওপর নির্ভরশীল থাকতে চাই না। আমাদের লক্ষ্য হবে পূর্ণ স্বনির্ভরতা অর্জন। এখনো আমরা পরনির্ভর অবস্থায় রয়েছি, কিন্তু যত দ্রুত সম্ভব সেই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। এর বাইরে অন্য কোনো বিকল্প নেই।”বাসস সুত্রে জানা গেছে আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ‘মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির’ সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেন।

স্বনির্ভর বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করে অধ্যাপক ইউনূস বলেন,
“আমাদের মনোভাব ও অভ্যাস বদলাতে হবে। আত্মনির্ভর হতে হলে চিন্তা করতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এটা সহজ নয়, কিন্তু এতে গর্ব ও আনন্দ আছে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, তার অর্থই হলো— আত্মনির্ভর, মর্যাদাবান ও স্বাধীন বাংলাদেশ।”

তিনি আরও বলেন,
“এই জাতির নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা যথেষ্ট রয়েছে। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ প্রজন্ম ও তাদের সৃজনশীলতা। এই শক্তিকে কাজে লাগিয়ে স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে, যাতে কোনো জাতির দাস হয়ে থাকতে না হয়। আমরা স্বাধীনতার জন্য লড়েছি— এখন অর্থনৈতিক স্বাধীনতাই আমাদের পরবর্তী লক্ষ্য।”

সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, কৃষি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া বেসরকারি খাতের শীর্ষ সংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন— বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুক্তাদির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd