• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

প্রসূতির রহস্যজনক মৃত্যু: দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

বিমল কুমার রায় / ৩৫৩ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বিমল কুমার রায়,পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অস্ত্রোপচারের পর কৃষ্ণা রানী নামে এক প্রসূতির রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে “দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার” এর অপারেশন থিয়েটার (ওটি) জরুরি ভিত্তিতে সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য দপ্তরের জারি করা নির্দেশনায় বলা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্লিনিকটির সকল অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে। স্থানীয়রা ক্লিনিকটির অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে কঠোর তদন্তের দাবি তুলেছেন।

জানা যায়, শুক্রবার রাত সিজারের প্রায় ১২ ঘণ্টা পর হঠাৎ শারীরিক জটিলতা দেখা দিলে কৃষ্ণা রানীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই সিজারিয়ান অপারেশনটি পরিচালনা করেন ক্লিনিকটির মালিক শহিদুল ইসলাম বাবুলের মেয়ে ডা. শিখা মনি। অভিযোগ রয়েছে—অপারেশনের পর চিকিৎসকের সঠিক তদারকি না থাকায় পরিস্থিতি দ্রুত অবনতি হয়।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, “সিভিল সার্জনের নির্দেশে ক্লিনিকের ওটি তাৎক্ষণিক সিলগালা করা হয়েছে। অবহেলা প্রমাণিত হলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবী, “একজন প্রাণ হারিয়েছে, এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে হবে—কেবল ‘স্থগিত’ নয়, স্থায়ী ব্যবস্থা চাই।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd