• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

মিঠাপুকুরে বিএনপির ৩২ জন নেতাকর্মী জামায়াতে যোগদান

মোঃ সাজেদুর রহমান / ৯৭ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মোঃ সাজেদুর রহমান,মিঠাপুকুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াত ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে ১৭ নং ইমাদপুর ইউনিয়নের ভোটার সমাবেশে অত্র ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফরিদপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন সহ মোট ৩২ জন কর্মী ও সমর্থক বুধবার (১৫ অক্টোবর) এশার নামাজের পর তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান হিসেবে অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর-৫ আসনের জামায়াত মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী, আমির, রংপুর জেলা শাখা, বাংলাদেশ জামায়াত ইসলামী।

এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক, সেক্রেটারি, রংপুর জেলা শাখা, বাংলাদেশ জামায়াত ইসলামী। আসাদুজ্জামান শিমুল, আমির, মিঠাপুকুর উপজেলা শাখা,মেহেদী হাসান, সেক্রেটারি, যুব বিভাগ মিঠাপুকুর উপজেলা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় যোগদান কৃত কর্মীরা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীতে যোগ দিলাম। তাদের স্লোগান “সব দলের দেখা শেষ, জামায়াত ইসলামীর বাংলাদেশ”।

প্রধান অতিথি নতুন যোগদানকারীদের হাতে ফুল ও গলায় মালা পড়িয়ে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়।

জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলনে জামায়াত সবসময় জনগণের পাশে আছে। বিএনপি নেতাকর্মীদের এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান মিঠাপুকুরে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd