এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার রত্নদ্বীপ বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন, জেলা ইপিআই স্টোর কিপার জুবায়ের আহমেদ ও ভারপ্রাপ্ত ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মাহবুব হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শামসুল আরেফীন জানান, গতকাল বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি টিকাদান কেন্দ্রের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য যে গত ১২ অক্টোবর থেকে এ উপজেলার ১৫২ টি শিক্ষা প্রতিস্টান কেন্দ্রের মাধ্যমে ৪৫ হাজার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সের শিশুদের কে টাইফয়েড টিকা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়াও আমি প্রতিদিন বিভিন্ন টাইফয়েড টিকাদান কেন্দ্র গুলি পরিদর্শন চলমান আছে এবং টিকাদানকারী সংশ্লিষ্টরা সঠিক ভাবে দায়ীত্ব পালন করছেন কি না নিয়মিত তদারকি করে আসছি।