• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মোঃআব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট থেকে ভুরুঙ্গামারীগামী একটি ড্রাম ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ফুটানি বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম আশিফ (২০), পিতা শহিদুল ইসলাম ও মাতা আয়শা বেগম। তিনি ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের পাইকের ছড়া এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশিফ সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির সোনাহাটগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হিয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd