• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ডোমার-ডিমলায় নির্বাচনী মাঠে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন

মোঃ মকবুলার রহমান / ৩১১ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টারঃ 

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠের এক উজ্জ্বল চিত্র দেখা যাচ্ছে ডোমার-ডিমলা-০১ আসনে। এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দিনরাত ছুটে চলেছেন তার নির্বাচনী এলাকার গ্রাম থেকে গ্রামান্তরে। প্রতিদিন তিনি পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন, শুনছেন তাদের অভাব-অভিযোগের কথা।
​গতকাল ২৫-১০-২০২৫ শনিবার ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণার সময় তুহিন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ ভোটার এবং নারীসমাজের সঙ্গে আলাপ করেন। তার সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তুহিন বলেন, “ডোমার-ডিমলার উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। পরিবর্তনের জন্য এখনই সময়।” তার এই বার্তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, বিএনপি এবার কেবল ভোট চাইছে না, তারা চাইছে একটি রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন।
​দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা মেনে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা উঠোন বৈঠক, মতবিনিময় সভা, দোয়া মাহফিল ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সমন্বয়ে জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত দলীয় কাঠামো এখন পুরোপুরি সক্রিয়।
“সারাদেশে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন গ্রামে গ্রামে গিয়ে জনগণের সঙ্গে কথা বলছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, প্রচারণার পরিধি তত বাড়ানো হবে। তাদের লক্ষ্য একটাই—জনগণ যাতে ভোটের মাধ্যমে পরিবর্তনের সুযোগ পায়।
​রাজপথের আন্দোলন থেকে নির্বাচনী রাজনীতিতে এই রূপান্তরকে বিএনপি নেতারা ‘গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায়’ হিসেবে দেখছেন। তাদের দৃঢ় প্রত্যাশা, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে, যেখানে জনগণ নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। ডোমার-ডিমলার নির্বাচনী মাঠের এই সক্রিয়তা যেন সারাদেশে বিএনপির নতুন নির্বাচনী বিপ্লবেরই প্রতিচ্ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd