• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীডুবা ইউনিয়নে বিএনপির জোরালো নির্বাচনী প্রচারণা

বিমল কুমার রায় / ১০০ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এর নির্বাচনী প্রচারণা ব্যাপকভাবে জোরদার হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নে দিনব্যাপী ৯টি ওয়ার্ডে একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় প্রার্থীর পক্ষে তারা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং জনগণের কাছে দলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

উঠান বৈঠকগুলোতে বক্তারা বলেন,
“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়— সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।”

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন,
“জনগণের ভালোবাসাই আমার শক্তি। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, উন্নয়ন ও পরিবর্তনের জন্য। যদি সুযোগ পাই, দেবীগঞ্জ ও বোদার প্রতিটি ঘরে উন্নয়নের আলো পৌঁছে দেব।”

দেবীডুবা ইউনিয়নের সাধারণ ভোটাররাও ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন।
ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভোটার যাদব রায় বলেন,
“ফরহাদ হোসেন আজাদ একজন সৎ, বিনয়ী ও শিক্ষিত নেতা। তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। আমরা বিশ্বাস করি, তিনি জয়ী হলে আমাদের এলাকার উন্নয়ন হবে।”

অন্যদিকে ৪ নং ওয়ার্ডের ভোটার শফিকুল ইসলাম বলেন,
“ফরহাদ সাহেবের মতো সহজ-সরল মানুষ রাজনীতিতে খুবই বিরল। তিনি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। তাই আমরা সবাই মিলে এবার ধানের শীষে ভোট দেব।”

প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, প্রচার সামগ্রী টানানো ও মাইকিং করা হয়। এতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে স্লোগানে— “ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র ফিরিয়ে আনুন।”

উঠান বৈঠকগুলোতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, দেবীডুবা ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু সরকার, এবং সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রধান।

স্থানীয়দের উপস্থিতিতে প্রতিটি উঠান বৈঠকই পরিণত হয় এক অনানুষ্ঠানিক গণজমায়েতে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd