• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ইতালিপ্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

মোঃ জয়নাল আবেদীন / ১৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মোঃ জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইতালিপ্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শামীম আকতার (৪০) নামে এক যুবক। সোমবার (২৭ অক্টোবর) উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শামীম আকতার ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় নাট্য সংগঠন বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠী-এর সদস্য ছিলেন এবং এলাকায় একজন নাট্যকর্মী হিসেবে পরিচিত ছিলেন।

শামীমের ভাই জাপান জানান, ইতালিতে থাকা ভাবি মুক্তা আক্তার ফোনে জানান যে, শামীম ঘরের ভেতর ফাঁস দেওয়ার চেষ্টা করছেন। তিনি বাজার থেকে দ্রুত বাড়ি ফিরে এসে দেখেন দরজা-জানালার গ্রিল বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শামীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই মাস আগে ৩০ লাখ টাকা ব্যয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন শামীম ও তাঁর স্ত্রী। কিন্তু ভিসা জটিলতার কারণে স্ত্রী গেলেও শামীম যেতে পারেননি। এরপর থেকেই তিনি গভীর মানসিক চাপে ছিলেন। অন্যদিকে ইতালিতে গিয়ে স্ত্রী মুক্তা আক্তারও কাজে যোগ দিতে পারেননি, ফলে প্রতি মাসে প্রায় ৭০ হাজার টাকা পাঠাতে হতো শামীমকে তাঁর ভরণপোষণের জন্য। এতে আর্থিক সংকটে পড়ে আরও হতাশ হয়ে পড়েন তিনি।

নাট্যগোষ্ঠীর সদস্য আশরাফুল ইসলাম বলেন, “শামীম ছিলেন অত্যন্ত সচেতন ও প্রতিভাবান নাট্যকর্মী। তাঁর অভিনয় আমাদের অনুপ্রেরণা দিত। এমন একজন মানুষ নিজের জীবন শেষ করে দেবেন—ভাবতেও কষ্ট হয়।”

বালিয়াডাঙ্গী থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

👉 স্থানীয় এলাকায় শামীমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী, বন্ধু ও প্রতিবেশীরা বলছেন, জীবনের নানা সংকটেও এমন পদক্ষেপ নেওয়া কারও কাম্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd