• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লালমনিরহাটে গরু-মাদকসহ বিপুল চোরাচালান পণ্য জব্দ

আব্দুল লতিফ সরকার / ১২৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পরিচালিত একাধিক বিশেষ অভিযানে ভারতীয় গরু, ফেনসিডিল, ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী। গত বুধবার ও বৃহস্পতিবার রাতে এবং দিনে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্তবর্তী ঝাউরানী, মোগলহাট ও গংগারহাট এলাকায় তিনটি বিশেষ টহল দল অভিযান চালায়। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সীমান্ত দিয়ে ভারতীয় গরু ও মাদকদ্রব্য পাচারের চেষ্টা চলছে। টহল দল সন্দেহভাজনদের ধাওয়া করলে তারা ফেলে রাখা গরু ও অন্যান্য মালামাল রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় ফেনসিডিল ৫১ বোতল (মূল্য ২০ হাজার ৪০০ টাকা), ইস্কাফ সিরাপ ২০ বোতল (মূল্য ৮ হাজার টাকা), একটি মোটরসাইকেল (মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা) এবং ভারতীয় গরু ৮টি (মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা)। উদ্ধারকৃত এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১১ লাখ ৮ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন,
চোরাচালান প্রতিরোধ ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন,
স্থানীয় জনগণকে মাদক ও চোরাচালান প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। যারা গোপন তথ্য দিয়ে সহযোগিতা করবেন, তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd