• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান — খলিলুর রহমান

এম এ ওয়াহেদ / ৩৬৮ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান বলেছেন, “জুলাই সনদে ঘোষিত সংস্কারমূলক অঙ্গীকারসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে দেশের শ্রমজীবী জনগণের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।”

আজ (১ নভেম্বর) রাজধানীতে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় খলিলুর রহমান বলেন, “দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ন্যায্য মজুরির অভাব, কর্মসংস্থানের সংকট এবং নিরাপত্তাহীনতা—সব মিলিয়ে শ্রমজীবী মানুষ আজ দিশেহারা। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই পারে জাতিকে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক ভারসাম্য ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথে ফিরিয়ে আনতে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশের শ্রমজীবী মানুষ দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় ভুগছে। তাই বিলম্ব না করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।”

কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ হারুনুর রশিদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এইচ. এম. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন, দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুল করিম ও অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd