• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে উৎসবমুখর আয়োজনে পালিত ৫৪তম জাতীয় সমবায় দিবস

নয়ন রহমান / ১৬৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নয়ন রহমান, বিশেষ প্রতিনিধি পঞ্চগড় 

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আল মামুন। এ সময় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুন্দরদীঘি দাড়ারপাড় নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের চারজন এবং মধ্য শিকারপুর নারী উন্নয়ন সমবায় সমিতির তিনজনসহ মোট সাতজন নারী উদ্যোক্তার হাতে সাত লাখ টাকার ঋণ তুলে দেওয়া হয়।

এছাড়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে দেবীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ও সুন্দরদীঘি দাড়ারপাড় নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডকে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি উপজেলার সফল সমবায় প্রতিষ্ঠান ও দেশের একমাত্র সমবায় মালিকানাধীন চা কারখানা ‘করতোয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-কেও সম্মাননা দেওয়া হয়।

প্রধান অতিথি ইউএনও মাহমুদুল হাসান বলেন, “সমবায় মানে পারস্পরিক সহযোগিতা ও সমতার ভিত্তিতে একসাথে এগিয়ে চলা। টেকসই উন্নয়নের জন্য সমাজে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করতে সমবায়ের বিকল্প নেই।”

সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আল মামুন বলেন, “সমবায়ের লক্ষ্য পুঁজি গঠন ও দারিদ্র্য দূরীকরণ। একে অপরের পাশে দাঁড়িয়ে ঐক্যের শক্তিতে আমরা সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. নুরে আলম টুটুল, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, করতোয়া বহুমুখী সমবায় সমিতির সম্পাদক এ.এইচ.এস. আফজাল হোসেন এবং সোনাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম।

বক্তারা বলেন, “সমবায় শুধু অর্থনৈতিক নয়, এটি সামাজিক উন্নয়নেরও শক্তিশালী হাতিয়ার। ঐক্য ও সহযোগিতার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd