• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ক্যান্সার প্রতিরোধে সারাদেশে সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

Reporter Name / ২৯৮ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সারাদেশে ক্যান্সারসহ বিভিন্ন অ-সংক্রামক রোগ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ফ্যাটি লিভার ও স্তন ক্যান্সারের মতো মারণব্যাধি এখন দেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলেও, সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এসব রোগ অনেকাংশে রোধ করা সম্ভব।

শনিবার (১ নভেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুরের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর তো হান চংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর তো হান চং ছাড়াও উপস্থিত ছিলেন সিংহেলথ ডিউক-এনইউএস গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর বিজয়া রাও এবং সিংহেলথ ও এডিনবারা ন্যাপিয়ার বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ কালউইন্ডার কউর।

প্রধান উপদেষ্টা বলেন, “দক্ষিণ এশিয়ায় এখন ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের মতো অ-সংক্রামক রোগ দ্রুত বাড়ছে। এসব রোগের চিকিৎসা খরচ অনেকের নাগালের বাইরে। তাই প্রতিরোধই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।”

তিনি আরও বলেন, “ক্যান্সার বা হৃদরোগে আক্রান্ত হওয়ার আগেই সচেতনতা গড়ে তোলা জরুরি। প্রতিরোধমূলক চিকিৎসা সহজলভ্য ও কম খরচে করতে হবে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য।”

প্রফেসর তো হান চং বলেন, “ফ্যাটি লিভার দক্ষিণ এশিয়ার বিপুল জনগোষ্ঠীর শরীরে নীরবে ছড়িয়ে পড়ছে। এটি ভবিষ্যতে লিভার ক্যান্সারসহ আরও জটিল রোগের কারণ হতে পারে। তাই এখনই বড় পরিসরে সচেতনতা সৃষ্টি প্রয়োজন।”

প্রধান উপদেষ্টা নারীদের জন্য সাশ্রয়ী মূল্যে স্তন ক্যান্সার শনাক্তকরণ কর্মসূচি সম্প্রসারণের তাগিদ দেন। পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

প্রফেসর তো হান চং জানান, সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা সম্প্রতি বাংলাদেশি চিকিৎসকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd