• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁও-১ থেকে প্রার্থী হয়ে আবেগঘন বার্তা দিলেন মির্জা ফখরুল

Reporter Name / ৩০০ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী তালিকা ঘোষণার পর মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দেন তিনি।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, “এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন।”
তিনি বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সকল নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। যারা আজীবন আমার পাশে থেকেছেন, তাদের প্রতি আমার গভীর ভালোবাসা।”

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে তিনি লিখেছেন, “আমরা যারা রাজনীতি করি, জেল খাটি, আমাদের জীবনেরও অনেক গল্প থাকে—যা খুব কম মানুষ জানে। ১৯৮৭ সালে আমি যখন রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমার দুই মেয়ে ছোট, আর স্ত্রী ছিলেন খুবই তরুণী। তিনি প্রথমে হতবাক হয়ে গিয়েছিলেন—কারণ জানতেন না, কত অনিশ্চিত জীবনের পথে আমরা হাঁটতে যাচ্ছি।”

তিনি আরও স্মৃতিচারণ করেন, “আমার বড় মেয়ের একবার অপারেশন হওয়ার কথা ছিল। আমি তখন ঢাকার পথে গাড়ির ভেতরে সারারাত কাটিয়েছিলাম, যেন মেয়ের পাশে থাকতে পারি। এ রকম হাজারো গল্প আছে আমাদের দলের প্রতিটি নেতা-কর্মীর জীবনে।”

পোস্টের শেষ অংশে তিনি সবাইকে দোয়া ও সমর্থনের আহ্বান জানিয়ে লিখেছেন,
“আপনারা আমার জন্য এবং আমাদের দলের জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে দেশের মানুষের পাশে থাকতে চাই। বিএনপির সেই যোগ্যতা আছে—দেশকে মর্যাদার সঙ্গে এগিয়ে নেওয়ার। ইনশাআল্লাহ, আমরা পারব যদি আপনারা পাশে থাকেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd