• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

৫৯ বিজিবি ভোলাহাট সীমান্তে হতে ১২ টি ভারতীয় চোরাই মোবাইল আটক

মাহিদুল ইসলাম ফরহাদ / ১৩২ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁনশিকারী বিওপির’ ১টি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ১২ টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক করে।
বিজিবি মহাপরিচালক মহোদয় এবং সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও অভিপ্রায় অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সদস্যরা সীমান্তে চোরাচালান দমনসহ যে কোন অপতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে এবং প্রতিনিয়ত আভিযানিক কর্মকান্ডে সফলতা প্রদর্শন করে চলেছে। বিজিবি সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় গতকার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১০ টায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র ০১টি বিশেষ টহল দল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ১নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের গড়ের মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মোবাইলফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাচালান দমনসহ রাষ্ট্রের অনিষ্টকারীদের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে, যার ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd