• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ২১৩ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক সেবনের অভিযোগে মোঃ তাজেল মিয়া (২৫) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ নভেম্বর) সন্ধায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়।

তিনি উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বহলকুড়ি গ্রামের মোঃ মোখলেছুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ।

জানা যায়,সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানা পুলিশের সহায়তায় কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বহলকুড়ি গ্রামের নিজ বাড়ীতে তাজেল মিয়া নামের ওই যুবককে মাদক সেবনকালে হাতেনাতে আটক করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড এবং নগদ ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd