• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

আওয়ামী লীগের ডাকা লকডাউনে পুলিশের তৎপরতা, নাশকতা প্রতিরোধে কঠোর পদক্ষেপ

মোঃ মোস্তাফিজুর রহমান সুজন / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মোঃ মোস্তাফিজুর রহমান সুজন, চিলাহাটি (ডোমার)  প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রেক্ষিতে চিলাহাটিতে সম্ভাব্য নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে চিলাহাটি চৌরাস্তা, রেলস্টেশন এলাকা, কলেজ রোড, বাজার মোড় ও নতুনবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল ও চেকপোস্ট বসানো হয়েছে।

চিলাহাটি পুলিশ তদন্ত ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কোনো ধরনের অবৈধ সমাবেশ, মিছিল বা নাশকতা ঘটানোর চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে এবং মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউনের নামে কোনো গোষ্ঠী জনজীবন স্থবির করতে পারবে না। তাই মাঠপর্যায়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাত্রিকালীন টহলও জোরদার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকেই পুলিশ সদস্যদের টহল ও সচেতনতামূলক অবস্থান লক্ষ্য করা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে। ব্যবসায়ীরা নিশ্চিন্তে দোকানপাট খোলা রেখেছেন, পথচারীরাও নির্বিঘ্নে চলাচল করছেন।

চিলাহাটি পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা বলেন, “আমরা জনগণের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। চিলাহাটিকে অস্থিতিশীল করার যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”

যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে পুলিশের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপ জনমনে স্বস্তি ও আস্থা তৈরি করেছে। চিলাহাটির বিভিন্ন প্রবেশমুখে পুলিশি টহল ও নজরদারি অব্যাহত থাকায় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd