তুষার চন্দ্র রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পথসভা হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি এ জেড এম রেজওয়ানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল পাঁচটায় আটপুকুর হাট বাজারে আয়োজিত এই পথসভায় সভাপতিত্ব করেন কাজীহাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু সাঈদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—
ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মাস্টার,
পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন,
সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান,
শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম,
কাজীহাল ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া,
বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মন্ডল।
অন্যান্যদের মধ্যে ছিলেন ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড, মাসুদ রানাসহ আরও বহু নেতাকর্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজীহাল ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ জেড এম রেজওয়ানুল হক বলেন,
“বিগত সময়ে বহু নেতাকর্মীর মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু তিনি কখনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। তাঁর আদর্শকে সামনে রেখেই আমাদের আগামী লড়াই—ধানের শীষের বিজয় নিশ্চিত করা। জনগণের ভোটেই বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, ইনশাআল্লাহ।”
তিনি সকল নেতাকর্মীকে ব্যক্তিগত মতভেদ ভুলে সংগঠনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।