• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

আদিতমারীতে প্রকাশ্যে গাঁজা বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড

আব্দুল লতিফ সরকার, / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাজারে প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগে আব্দুল হান্নান (৪৫) নামের এক ব্যক্তি‌কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম এই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নান উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখা এলাকার মৃত নবীর হোসেনের ছেলে এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভাদাই ইউনিয়নের সেতু বাজার এলাকায় প্রকাশ্যে গাঁজা বিক্রি করছেন—এমন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল হান্নানকে ২৫ পুরিয়া গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। আদালতে তিনি নিজের দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “দণ্ডপ্রাপ্ত গাঁজা ব্যবসায়ীকে বিকেলে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd