• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ৩০০ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় শাখার উদ্যোগে,আজ ১৮ ই নভেম্বর রোজ: মঙ্গলবার দুপুর ১ ঘটিকার সময় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এক প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম জোবায়ের।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আল মামুন।

কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী ৩০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধি, প্রতিযোগিতামূলক মানসিকতা গঠন, ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (ধর্ম ও ইসলাম শিক্ষা) এবং মোঃ রিয়াজুল হোসেন (বিজ্ঞান ও গণিত)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd