• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রস্তুতি চলছে

এম এ ওয়াহেদ / ১৬১ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক গ্রামের উত্তর পূর্ব মাঠের কানাই নদীর নিকটবর্তী স্থান থেকে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি ক্রয় করে তা ড্রেজার মেশিনের সাহায্যে ড্রেজিং করে তা ১-২ কিলোমিটার দূরে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে ও সরজমিন পরিদর্শন কালে জানা যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক গ্রামের ছোয়াব মিয়ার পুত্র রুহুল আমিন এর উদ্যোগে এ বালিমাটি উত্তোলনের চেষ্টা চলছে এবং এ কার্যক্রম চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে কানাই নদীর নিকটবর্তী স্থান থেকে ১-২ কিলোমিটার দূরে গ্রামের মধ্য দিয়ে সড়ক বরাবর পাইপ সংযোগ এর কাজ পুরোদমে কাজ চলছে এবং স্থানে স্থানে অসংখ্য পাইপ স্তূপীকৃত করে রাখা হয়েছে যা পর্যায়ক্রমে সংযোগ দেওয়া হবে । সূত্রে জানা যায় রুহুল আমিন মাঠের একটি জমির মাটি ক্রয় করে তা ড্রেজার মেশিনের সাহায্যে উত্তোলন করে বিভিন্ন লোকের নিচু জমি ভরাট করে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছেন এবং তা বাস্তবায়নে জন্য হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের জনৈক ব্যক্তির নিকট থেকে ড্রেজার মেশিন ভাড়া নিয়েছেন।
এ বিষয়ে মাটি উত্তোলন এর সাথে জড়িত রুহুল আমিন এর ০১৯৪০৫৮৬৬০১ নাম্বারে আলাপকালে তিনি নিজেকে রুহুল আমিন পরিচয় দিয়ে বলেন আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমি প্রশাসনের অনুমতি নিয়েই মাটি উত্তোলন এর চেষ্টা করছি। আমি বাড়ি এসে আপনাকে তা প্রদর্শন করব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) অনুপম দাস অনুপ এর সাথে আলাপকালে জানান আমাকে এ বিষয়ে কেউ কিছু জানায়নি বা অনুমতি নেয়নি। তাই বিষয়টির খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd