• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে আলোচনার ঝড়: এনসিপির মনোনয়ন ফর্ম নিলেন মাসুদ পারভেজ

বিমল কুমার রায় / ১১৮ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফর্ম কিনেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেবীগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী সাংবাদিক মাসুদ পারভেজ। পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার ১৮ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা মিলে পঞ্চগড়-২ আসন।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকাস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এনসিপির মনোনয়ন ফর্ম ক্রয় করেন। এ সময় দলটির কেন্দ্রীয় নেতাবৃন্দ আনুষ্ঠানিক ভাবে তাঁর হাতে ফর্ম তুলে দেন। মনোনয়ন ফর্ম সংগ্রহের মুহূর্তটি ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মনোনয়ন ফর্ম সংগ্রহের পর মাসুদ পারভেজ বলেন,
“দেবীগঞ্জ ও বোদা উপজেলার মানুষের উন্নয়ন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সেবা এবং দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানের লক্ষ্য নিয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। দলীয় মনোনয়ন পেলে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে নির্বাচন করবো। জনগণের আস্থা ও সমর্থন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”

সাংবাদিক মাসুদ পারভেজ এনসিপির রাজনীতির পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে জনগনের জন্য কাজ করে আসছেন। তিনি উপজেলা ভোটার তালিকা সংশোধন কার্যক্রম, চক্ষু শিবির, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হিসেবে কাজ করে আসছিল।

এনসিপি দেবীগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আল আমিন খন্দকার বলেন, “স্বাধীনতার পর থেকে দেবীগঞ্জ উপজেলা থেকে কোনো ব্যক্তি এমপি নির্বাচিত হননি। দেবীগঞ্জ সবসময়ই পঞ্চগড়-২ আসনের সমান অংশীদার হলেও উন্নয়নের ছোয়ায় বঞ্চিত ছিল। তাই মাসুদ পারভেজ মনোনয়ন পেলে এটি দেবীগঞ্জবাসীর জন্য বড় সুখবর হয়ে আসবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিলে এই আসনে মাসুদ পারভেজ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন। বিশেষ করে দেবীগঞ্জে তাঁর সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য সাংবাদিক মাসুদ পারভেজ ছাড়াও এই আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বোদা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd