• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বালিয়াকান্দির বহরপুরে হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনাল খেলা আজ

মোঃ আমিরুল হক / ২১২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

‘মাদককে না বলি, মাঠে এসে খেলা করি’ এই মূলমন্ত্রে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠে বাড়াদী-নারায়ণপুর, বহরপুর-শেকাড়া (বিএনবিএস) ক্লাবের আয়োজনে ব্যাতিক্রমী ট্রফি হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠ (বহরপুর) আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।

খেলায় অংশগ্রহণ করবে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ফুটবল একাদশ ও রাজবাড়ী জেলা ফুটবল একাদশ।

মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন অর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মঞ্জুরুল আলম দুলাল, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা কৃষক দলের সভাপতি এ,কে,এম সিরাজুল আলম চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান রোমান, ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন প্রমূখ।

মাঠের প্রাক্তন খেলোয়াড় মধ্যে রঞ্জিত কুমার পাল, মিল্টন মোল্লা, আবু বক্কর, মোহাম্মদ আলী (মহাই), মিরাজুল হক, শুভেন্দু বিকাশ সিকদার (বাবলু), রইচ উদ্দিন আনসারী, রেলওয়ে মাঠের ফুটবল গুরু খ্যাত বাবুল মোল্লা, মোঃ সাহেব আলী, আব্দুস সোবহান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডভোকেট ফিরোজ উদ্দিন, এ্যাডভোকেট জিয়াউল ইসলাম, মমতাজ আক্তার তানিয়া, বহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ রানা, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, শামীম আহমেদ, আহাদ হোসেনসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল খেলার আয়োজক বিএনবিএস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠটি একটি খেলা উপযোগী মাঠ। আর এখানকার ছেলেরা খেলা প্রিয়। সকলকে সাথে নিয়ে আমরা যে খালাটি পরিচালনা করে আসছি আজ শুক্রবার তার মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটবে।

আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল খেলার আয়োজক বিএনবিএস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা বলেন, আমাদের যুবসমাজ আজ মাদক আর মোবাইলে ডুবে পড়েছে। তাদেরকে এইসব নেশা থেকে বের করে আনতে খেলাধুলার বিকল্প নেই। সাবেক খেলোয়াড়দের পরামর্শে ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী – ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জনমানুষের নেতা মোঃ হারুন অর রশিদ হারুন ভাইয়ের অনুপ্রেরণায় খেলাধুলার সিদ্ধান্ত গ্রহণ করি। প্রথম রাউন্ড, সেমিফাইনাল শেষ করে আজ মেগা ফাইনাল। সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে আজকে খেলাটি শেষ করতে পারবো বলে আমিসহ খেলা পরিচালনা কমিটির সকল সদস্যগণ আশাবাদী।

খেলায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ফুটবল একাদশের পক্ষে ক্রীড়া নৈপুণ্য দেখাবেন, দেশ বরেণ্য সব খেলোয়ারেরা। সেইসাথে রাজবাড়ী জেলা ফুটবল একাদশেও থাকবে মাঠ কাঁপানো খেলোয়ারের উপস্থিতি।

খেলাটি পরিচালনা করবেন, বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশন কর্তৃক অনুমোদিত রেফারি মোঃ গোলাম মর্শেদ চাঁদু, সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন, মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ আলী মুনছুর, মোঃ লিটন খান, চতুর্থ রেফারি হিসেবে থাকবেন মোঃ আবু বক্কর মল্লিক ও নাজমুল হাসান।

উক্ত খেলার প্রথম থেকেই মিডিয়া পার্টনারের দায়িত্বে ছিলেন, রাজবাড়ীর বহুল পরিচিত ও প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ, জাতীয় দৈনিক বায়ান্ন, জাতীয় দৈনিক নয়া শতাব্দী, দৈনিক অভয়নগর, দৈনিক একুশের কথা, দৈনিক জনতার আদালত, অনলাইন নিউজ পোর্টাল প্রভাত টাইমস, উত্তরবঙ্গের সংবাদ, আমার বাংলাদেশ, মর্নিং পোস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd