• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

আদিতমারীতে পরিত্যাক্ত গ্রেনেড উদ্ধার

আব্দুল লতিফ সরকার, / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ফসলি জমিতে কাজ করতে গিয়ে পাওয়া পরিত্যাক্ত একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার আব্দুল আজিজের জমি থেকে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে নিজের ফসলি জমিতে সেচ কাজের ড্রেন তৈরি করছিলেন আব্দুল আজিজ। এ সময় কোদালে হঠাৎ আনুমানিক ৫/৬শত গ্রাম গ্রেনেডটি উঠে আসে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গ্রেনেডটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এটি মহান মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড হতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।

কৃষক আব্দুল আজিজ বলেন, ফসলি জমিতে সেচের জন্য পানি নিতে মাটি দিয়ে ড্রেন তৈরি করছিলাম। হঠাৎ কোদালে অজ্ঞাত এ বস্তুটি উঠে আসে। পরে গ্রামের লোকজন দেখে জানান যে এটি গ্রেনেড। পরে পুলিশে এসে উদ্ধার করে নিয়ে গেছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর বলেন, পরিত্যাক্ত গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। এটি মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। সেনাবাহিনীর বোমা ডিস্পোজাল টিমকে খবর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd