• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বালিয়াকান্দির বহরপুরে হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক / ২০৮ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

‘মাদককে না বলি, মাঠে এসে খেলা করি’ এই মূলমন্ত্রে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠে বাড়াদী-নারায়ণপুর, বহরপুর-শেকাড়া (বিএনবিএস) ক্লাবের আয়োজনে ব্যাতিক্রমী ট্রফি হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠ (বহরপুর) আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ফুটবল একাদশ ও রাজবাড়ী জেলা ফুটবল একাদশ।

মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের ধানের শীষের সম্ভব্য প্রার্থী মোঃ হারুন অর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজবাড়ী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেলা ও বিভাগ মনিটরিং কমিটির চেয়ারম্যান এবং অধ্যক্ষ (অব) ডা. আবুল হোসেন কলেজ এ,বি,এম মঞ্জুরুল আলম দুলাল, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান,
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহমান, অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন, জাফর আলী মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার তানিয়া, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিক, বহরপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল হাসান, বহরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার ভৌমিক, বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান রোমান প্রমূখ।

মাঠের প্রাক্তন খেলোয়াড় মধ্যে রঞ্জিত কুমার পাল, মিল্টন মোল্লা, আবু বক্কর, মোহাম্মদ আলী (মহাই), মিরাজুল হক, শুভেন্দু বিকাশ সিকদার (বাবলু), রইচ উদ্দিন আনসারী, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিস, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, বহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ রানা, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, শামীম আহমেদ, আহাদ হোসেনসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল খেলার আয়োজক বিএনবিএস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠটি একটি খেলা উপযোগী মাঠ। আর এখানকার ছেলেরা খেলা প্রিয়। সকলের সহযোগিতায় খালাটি শেষ করতে পেরে আমরা ধন্য।

আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল খেলার আয়োজক বিএনবিএস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা বলেন, আমাদের যুবসমাজকে বিভিন্ন প্রকার নেশা থেকে বের করে আনতে আমাদের এই প্রচেষ্টা। সাবেক খেলোয়াড়, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী – ২ আসনের ধানের শীষের সম্ভব্য প্রার্থী জনমানুষের নেতা মোঃ হারুন অর রশিদ হারুন ভাইয়ের অনুপ্রেরণা ও এই মাঠের দর্শকদের সহযোগিতায় খেলাটি শেষ করতে পেরে আমিসহ খেলা পরিচালনা কমিটির সকল সদস্যগণ নিজেদেরকে ধন্য মনে করছি।

খেলাটি পরিচালনা করবেন, বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশন কর্তৃক অনুমোদিত রেফারি মোঃ গোলাম মর্শেদ চাঁদু, সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন, মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ আলী মুনছুর, মোঃ লিটন খান, চতুর্থ রেফারি হিসেবে থাকবেন মোঃ আবু বক্কর মল্লিক ও নাজমুল হাসান।

মেগা ফাইনাল খেলায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ফুটবল একাদশকে ০৩ – ০০ গোলে পরাজিত করে রাজবাড়ী জেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত খেলার প্রথম থেকেই মিডিয়া পার্টনারের দায়িত্বে ছিলেন, রাজবাড়ীর বহুল পরিচিত ও প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ, জাতীয় দৈনিক বায়ান্ন, জাতীয় দৈনিক নয়া শতাব্দী, দৈনিক অভয়নগর, দৈনিক একুশের কথা, দৈনিক জনতার আদালত, অনলাইন নিউজ পোর্টাল প্রভাত টাইমস, উত্তরবঙ্গের সংবাদ, আমার বাংলাদেশ, মর্নিং পোস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd