• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Headline
রমজান মাসে দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায় : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু পবিত্র সিয়াম সাধনা মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইকরা মডেল মাদ্রাসার র‍্যালি , পবিত্রতা রক্ষার আহ্বান দেবীগঞ্জ-বোদাবাসী পেলেন মন্ত্রী, উৎসবের আমেজ নির্বাচনী এলাকায় প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু: নবনির্বাচিত এমপিদের শপথ, আজ বিকেলে নতুন মন্ত্রিসভা চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার সীতানাথ মহাক্ষেত্র ধামে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি সিএনজি আটক

যৌথবাহিনীর অভিযানে ২১৫১ বস্তা সার উদ্ধার, স্থানীয়দের অভিযোগ – “গুরু অপরাধে লগু দন্ড”

বিমল কুমার রায় / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধভাবে মজুত করা ২১ লক্ষ টাকার ২ হাজার ১৫১ বস্তা সার উদ্ধার করেছে যৌথবাহিনী।

সোমবার বিকেলে দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজারে তিনটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। গোডাউনগুলোর মালিক সহিদুল ইসলাম বাবুলকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী মাত্র ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ- এত বিপুল পরিমাণ সার উদ্ধার সত্ত্বেও শাস্তি অত্যন্ত কম। ২০১৮ সালের সংশোধিত আইনে যেখানে ২ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে, সেখানে লঘু ধারায় মামলা নিষ্পত্তি করায় সমালোচনা চলছে।

দৈনিক কালবেলা প্রতিনিধি সাংবাদিক সিরাতুল মোস্তাকিম জানান, এরকমভাবে অপরাধীদের নামে মাত্র লঘু দন্ডে ছাড় দেওয়া হলে অনিয়ম আরও উৎসাহিত হবে। যেখানে গত বছর একই ধরনের ঘটনায় কালীগঞ্জে এক সার ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এই বিষয়ে কথা বলার জন্য ইউএনও ও জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd