মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক ( শাহিন শিকদার) এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সাথে সারাদেশের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে থাকা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে। এর আগে গত বছরের ১৫ মে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় এ কে এম ফরিদুল হক শাহিন শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।