• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে আল্লাহকে নিয়ে কটুক্তি; যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নয়ন রহমান / ৭৯ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নয়ন রহমান, পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তির অভিযোগে নাছির উদ্দিন নামে এক যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ৩ টার দিকে পৌরসদরের বিজয় চত্বরে তৌহিদি জনতার ব্যানারে এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াসিস আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মঞ্জুরুল ইসলাম, মোমিনুল ইসলাম, জিহাদ, বেলাল হোসেনসহ কয়েকজন বক্তা।

বক্তারা অভিযোগ করেন, দন্ডপাল ইউনিয়নের সুপারিতলা এলাকার নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি করেছেন। তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনকে লিখিতভাবে জানানোর পরও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। থানায় অভিযোগ দিতে গেলে ওসি তাঁদের আপোষ করার পরামর্শ দেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। দ্রুত নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, নইলে তৌহিদি জনতা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, গতকাল ঐ এলাকার মুসল্লিরা থানায় এসেছিলেন। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। আমরা খোঁজ খবর নিয়েছি বর্তমানে সেই যুবক এলাকায় নেই। এ বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রেজাউল ইসলাম নামে এক ব্যক্তির ফেসবুক পোস্টে কমেন্ট করে আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি করেন নাছির উদ্দিন। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। পরে শুক্রবার (২৮ নভেম্বর) দন্ডপাল ইউনিয়নে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd